বিশ্বের শীর্ষ ধনীর ফোন হ্যাক করেছেন সৌদি যুবরাজ!

বিশ্বের শীর্ষ ধনকুবের আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্যক্তিগত মোবাইল ফোন হ্যাক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান! সালমানের হোয়াটসঅ্যাপ থকে বার্তা পাঠানোর পরই বেজোসের মোবাইল ফোন হ্যাক হয়ে যায় বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনা তদন্তের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি এমন তথ্য জানিয়েছেন।

এক ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ জানিয়েছে, ২০১৮ সালে যুবরাজ সালমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এনক্রিপ্টেড ভিডিও মেসেজ বার্তা পাঠানোর পর বেজোসের মোবাইল থেকে বার্তা চুরি করা হয়।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জেফ বেজোসের ফোন থেকে কি তথ্য চুরি করা হয়েছে তা জানা যায়নি। তবে জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজির বিবাহ বিচ্ছেদের খবরের এক বছর পর এই প্রতিবেদন এল।

সেসময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনকোয়ার ম্যাগাজিন, জেফ বেজোসের সঙ্গে লরেন স্যাঞ্চেস নামে এক টিভি উপস্থাপিকার পরকীয়ার খবর ফাঁস করে।

এরপর সেসময় বেজোস এক ব্লগে জানান, ন্যাশনাল ইনকোয়ার ম্যাগাজিন তাকে হুমকি দিচ্ছে আরও লজ্জাজনক ও আপত্তিকর ছবি প্রকাশ করবে যদি তিনি পরকীয়ার খবর প্রকাশের পিছনে তাদের (পত্রিকার) কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তা প্রকাশ্যে স্বীকার না করেন।

বেজোসের এক নিরাপত্তা পরামর্শকারী গেভিন ডে বেকার বলেন, পরকীয়ার খবর ফাঁসের আগে সৌদি সরকার জেফ বেজোসের ফোন হ্যাক করে। তবে তিনি সে সময় তার অভিযোগের কোন প্রমান বলেননি।

প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংন পোস্টের মালিকানা রয়েছে বিশ্বের শীর্ষ ধনী বেজোসের। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের সৌদি দূতাবাসের মধ্যে সৌদি প্রতিনিধিদের হাতে খুন হন খাশুগজি, যিনি ওয়াশিংটন পোস্টে সৌদি রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখতেন এবং মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচক ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর