কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে কার্য-নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য নারায়ন চন্দ্র চক্রবর্তী, জি এম গোলাম ফারুক, শেখ মোদাচ্ছের হোসেন।

কালিগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভায় গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সদস্যদের বকেয়া মাসিক চাঁদা আদায়, দ্বি-তল ভবন নির্মান, বার্ষিক বনভোজন ও সাংগঠনিক কার্যক্রম সহ বিবিধ বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বন-ভোজনে বিগত বছরের চেয়ে অনেক আনন্দঘন পরিবেশে পরিবার ও সন্তানদের অংশগ্রহনে উদযাপীত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর