সিরাজদিখানে মালখানগর ডিগ্রী কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২০ অনুষ্ঠিত

সিরাজদিখানে মালখানগর ডিগ্রী কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার মালখানগর ডিগ্রী কলেজ মাঠে পঞ্চম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালখানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সফিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

কলেজ ছাত্র সংসদের ভিপি ওমর ফারুক রাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকতার্ আশফিকুন নাহার, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। এসময় অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ১৮ জানুয়ারি থেকে শুরু করে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২০।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর