পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

কয়েকটি লাইনের বিদ্যুতিক সংযোগস্থল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক পরিছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পুটিখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফারুক হোসেন (৩০)। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুর গ্রামের লাল চন্দ্র মোড়লের ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি লাইনের বিদ্যুত সংযোগস্থল পরিষ্কার করছিল পল্লী বিদ্যুতের কর্মী ফারুক হোসেন। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেনি। যার কারণে ফারুক হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলৈ মারা যান। তার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুত সংযোগ ছিল না। কিভাবে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত  জানা যাবে।
বিদ্যুৎ সংযোগ না থাকলে বিদ্যুতস্পষ্ট হলো কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পষ্ট হয়ে এক বিদ্যুতকর্মী নিহত হওয়ার ঘটনাটি শুনেছেন। বিস্তারিত বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ বলতে পারবেন বলে তিনি জানান।

 

বার্তা বাজার/এম.সি 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর