ভাঙা শুরু হলো বিজিএমইএ ভবন (ভিডিওসহ)

অবশেষে ভাঙা শুরু হলো রাজধানীর হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ খ্যাত বিজিএমইএ ভবন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যান্ত্রিক পদ্ধতিতে ইলেক্ট্রিক ড্রিলিং হ্যামার মেশিন দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়।

অবৈধভাবে নির্মিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভবনটি ভাঙার কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

এসময় মন্ত্রী বলেন, সুন্দর ঢাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয় ভবনটি। পরিবেশের যা জন্য বিষফোঁড়া হয়ে উঠেছে। তাই আদালতের নির্দেশে ভবনটি ভাঙা হচ্ছে।

মন্ত্রী জানান, ভবন ভাঙা কার্যক্রম তদারকি করবে রাজউক ও নগর বিশারদরা। গণপূর্তমন্ত্রী বলেন, যান্ত্রিক উপায়ে ভবনটি ভাঙা হচ্ছে। র‍্যাংগস ভবনের মত কোন ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

পানিপ্রবাহ রোধ করে গড়ে ওঠা এ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করে হাইকোর্ট। ২০১১ সালে এক রায়ে এটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে। এরপর ভবন ভাঙতে কয়েক দফা সময় নিয়ে প্রায় সাত বছর পার করে বিজিএমইএ।

সবশেষ আদালতের দেয়া সাত মাস সময়সীমা গত বছর ১২ এপ্রিল শেষ হয়। এরপর ১৫ এপ্রিল বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে এক দিন সময় বেঁধে দেয় রাজউক। পরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিলে বিজিএমএইএ ভবনে তালা ঝুলিয়ে দেয় রাজউক।

ভিডিও:   গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বক্তব্য রাখেন…

ভিডিও:   ‘বিজেএমই’র ভবন উচ্ছেদ করছে রাজউক…

ভিডিও:   বিজেএমই’র ভবন ভাঙ্গার কাজ চলছে…

<><> সরাসরি <><>রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প মালিকদের সংগঠন 'বিজেএমই'র ভবন উচ্ছেদ করছে রাজউক।

Gepostet von Barta Bazar am Dienstag, 21. Januar 2020

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর