মিরপুরের গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণা গতকাল মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দারুস সালাম থানা মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ বিএনপির।
আজ বুধবার তাবিথের আউয়ালের মিডিয়া সম্বয়কারী মাহমুদ হাসান এ তথ্য জানান। মাহমুদ হাসান জানান, ‘গতকাল রাতে আমজাদ হোসেন শাহাদাত এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে তা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ জানানো হবে।’
অভিযোগের লিখিত কপি-

বার্তাবাজার/কেএ