চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গায় ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক মাদক ব্যবসায়ী মর্জিনা খাতুন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত দীন মোহাম্মাদের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে মর্জিনা খাতুনের বাড়িতে অভিযান চালায়।
এসময় নিজ বসত ঘরে সাববাক্সে লুকিয়ে রাখা অবস্থায় ৬ পোটলা গাঁজা উদ্ধার করে। প্রায় ৬ কেজি ওজনের উদ্ধারকৃত গাঁজার দাম আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।

গাঁজাসহ আটক নারীকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্য্যলয়ে নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দামুড়হুদা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন এনডিসি সিব্বির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর