মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধীদের সাথে গণমাধ্যম ও সমাজভিত্তিক সংগঠনের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বিআরডিবির হলরুমে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিএফআইডির সহযোগিতায় মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে রতন সাহার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার ইমানুর রহমান,প্রাণিসম্পদ অফিসার ডা.ফারুক আহমেদ, সমবায় অফিসার আখিনুর ইয়াসমিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার জোবাইদা গুলশানারা, পল্লী উন্নয়ন অফিসার মো.ইব্রাহিম,সিআরপির মনিটরিং অফিসার শামীম রেজা, মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন আকতার, যুব উন্নয়ন অফিসার নাসরিন বেগম,উপজেলা প.প কর্মকর্তা মো.ফরিদ হোসেন, সাংবাদিক রকিবুল হাসান বিশ্বাস ও সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তরা বলেন-প্রতিবন্ধী যারা আছে তারা সমাজের বুজা না। তাদের সহযোগীতা করার দায়িত্ব আমাদের সকলের। প্রতিবন্ধী বিভিন্ন ধরনের হয়ে থাকে তাদের কে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে কাজ শিখিয়ে সাবলম্বী করে তুলা সম্ভব। সমাজের সকল শ্রেণীর লোকজন এদের পাশে দাড়াতে হবে। সাহস দিতে হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন উদ্যেগ হাতে নিয়েছে। আশা করি সুবিধাবি ত প্রতিবন্ধীদের পাশে সরকার,সুশীল সমাজ,জনপ্রতিনিধি,গনমাধ্যমকর্মী ও সরকারি,বেসরকারি সকল শ্রেনীর কর্মকর্তা,কর্মচারি সহযোগীতার হাত বাড়িয়ে দিবে এমন কথা উঠে আশে এ পরামর্শ সভায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. সোহরাব হোসেন, মুহ. মিজানুর রহমান বাদল, হেয়ার প্রজেক্ট সিআরপি প্রজেক্ট অফিসার জয়নব আক্তার ও উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস