ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রায় ৪০ জন গ্রাম পুলিশ সদস্য সহযোগিতায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত উপজেলা সদরের কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময়ে ফুটপাতে থাকা, সাইনবোর্ড, বিলবোর্ড, চায়ের দোকান, ফলের দোকান এবং পুরাতন কাপড়ের দোকান গুড়িয়ে দেয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর