সিদ্ধিরগঞ্জে আট মামলার পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাসহ আট মামলার এক পলাতক আসামি শরীফ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিলো। পুলিশ ওই পরোয়ানার সূত্র ধরে সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাতে বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শরীফ সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার আ: রহিম বাদশার ছেলে। তার বিরুদ্ধে ঢাকার ডেমরা থানার হত্যা মামলা নং ৮(১)১৭, সিদ্ধিরগঞ্জ থানার মানব পাচার মামলা নং ১৬(২)১৭, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ৬০(৪)১৮, ২২(৫)১৮, ৪২(৫)১৮, ৬৭(৮)১৭, ১৫(৪)১৪ ও ৫১(১২)১১ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হেমায়েত উদ্দিন (পিপিএম) জানান, সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সোমবার রাতে তাকে বাঘমারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর