পাবনার সাঁথিয়ায় পাষন্ড স্বামী গরম তরকারী ছুড়ে দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রীর সারা শরীর। যন্ত্রনায় কাতরাচ্ছে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেস হাসপাতালে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
তার পরিবার জানায়, প্রায় ৫ বছর আগে উপজেলার শিবরামবাড়ি কল্যানপুর গ্রামের দিনমজুর সোনাই মোল্লার মেয়ে মাছুরা খাতুনের সাথে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছী গ্রামের রতন আলীর বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্বামী ও স্বামীর পরিবারের লোকজন নানা অজুহাতে মাসুরাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন রান্না করাকে কেন্দ্র করে শাশুরী দুলি বেগম মাছুরাকে গালিগালাজ করে।
এক পর্যায়ে পাষন্ড স্বামী রতন আলী মাছুরার হাতে থাকা রান্না করা গরম তরকারীতে লাথি মারে। এতে গরম তরকারীতে মাছুরার সারা শরীর ঝলসে যায়। সে এখন সাঁথিয়য়া স্বাস্থ্য কমপ্লেস হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে।
অসুস্থ মাছুরা জানায়, এর আগে স্বামী মারপিট করে তার একটি চোখ নষ্ট করে দিয়েছে বলে জানায় তার পরিবার।
বার্তাবাজার/এমকে