গোপালগঞ্জের খাগাইল বাজারের ১ ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি গোপালগঞ্জ সদরের খাগাইল বাজারের পরিচালিত বাজার তদারকি কালে মেসার্স রিমি স্টোরে বিভিন্ন ধরনের পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায় যা পরে জব্দ ও স্পটে ধ্বংস করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০/- টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে এবং সচেতনতার জন্য লিফলেট, স্টিকার এবং অভিযোগ ফরম বিতরণ করা হয়।
অভিযান পরিচলনা করতে সহযোগিতা করে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশের কর্মকর্তা গণ ও জেলা বাজার কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ এর নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে