পাবনায় ৫ দিনব্যাপী মাইডাস্ এসএমই ট্রেড ফেয়ার -২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ফেতাকেটে ৫দিনব্যাপী মাইডাস্ এসএমই ট্রেড ফেয়ার -২০২০ এর উদ্বোধন করেন মাইডাস্ এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু।

উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণরত সকল স্টল পরিদর্শন করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মাইডাস্ এর এমডি ড. এ এস এম মশিউর রহমান,পাবনা প্রেক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, পাবনা চেম্বার অব কমার্সের সাইফুল আলম স্বপন চৌধুরী সহ আরো অনেকেই।
প্রতিদিন মেলা সকাল ৯ টা হতে রাত ১০ পর্যন্ত খোলা থাকবে, এবারের মেলায় ৪১টি বিভিন্ন প্রকার দোকান বসেছে।
বার্তা বাজার/এম.সি