কুখ্যাত জাবের বাহিনীর প্রধান ‘জাবের’সহ গ্রেপ্তার ৫

বাগমারার কুখ্যাত জাবের বাহিনীর প্রধান জাবের আলীকে ৫ সহযোগীসহ আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, সোমবার রাতে বাগমারা এলাকায় অভিযান চালিয়ে জাবের আলীকে গ্রেপ্তার করা হয়। এসময়, তার ৫ জন সহযোগীকেও আটক করা হয়।

এর আগে, গত ১৯শে ডিসেম্বর পুলিশ তাকে যতিনগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে। ওই সময় দুই পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় জাবের আলী। জাবের আলীর বিরুদ্ধে মানুষকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়াসগহ নারীর স্তন কেটে নেয়ার অভিযোগও রয়েছে। এছাড়া, এলাকার খাল বিল পুকুর দখল করার অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে।-ডিবিসি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর