পঞ্চগড়ে সীমান্ত এলাকায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় হাসান আলী (৩০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তের মোমিনপাড়া এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসান আলী পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে। পুলিশ ও বিজিবি এবং স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ওই সীমান্তের ৭৫২ এর সাব ১৩/৫ মেইন পিলার এলাকায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড় পুলিশ সুপার ও নীলফামারীর ৫৬ বিজিবি ব্যটালিয়নের সিইও লেঃ কর্ণেল মামুনুল হক সহ ব্যটালিয়নের কর্মকর্তারা।

এবিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার ইউসুফ আলী জানান, ওই সীমান্ত থেকে এক ব্যাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিএসএফের গুলিতে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে কি না তা এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর