ঢাকার দুই সিটির নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে বিএনপি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল এ দাবি জানায়।সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও এর নির্বাচন ভবনে যায় প্রতিনিধি দল।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্য প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠকে বসে। এ সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানান তারা। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।-ডিবিসি
বার্তাবাজার/কে.জে.পি