বুধবার তাবিথের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা উত্তর সিটিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বুধবার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হবে।

তাবিথ আউয়ালের মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় তাবিথ আউয়াল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। ঢাকা উত্তর সিটিকে বাসযোগ্য আধুনিক শহরে রূপান্তরের লক্ষে ১২টি পরিকল্পনা ও তা বাস্তবায়নের কৌশল ভোটারদের কাছে তুলে ধরা হবে বলে মাহমুদ হাসান জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর