খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, নিহত আনোয়ার হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১ এর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪) নিহত হয়।

তিনি আরও জানান, একই ঘটনায় র‌্যাব সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর