মুন্সীগঞ্জে এস এস সি পরীক্ষার্থীকে চেষ্টায় অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী মেহেদি হাসানকে হত্যা চেষ্টার অপরাধে পরীক্ষার্থীর বাবা সবুজ ফকির বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

বাদী সবুজ ফকির জানান, রোববার রাতে একই বিদ্যালয়ের আবাসিক হোস্টেলে থাকা তার ছেলে মেহেদি হাসানকে গুয়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম একই গ্রামের জাকির ঢালীর ছেলে বায়জীদসহ বহিরাগত মাহাবুব মেহেদিকে ডেকে নিয়ে যায়।

তিনি আরও জানান আমার ছেলে জাল টাকার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা মেহেদিকে হাত পাও মুখ বেধে হত্যার চেষ্টা চালায়। ছেলেকে গ্রাম থেকে দুরে নিয়ে মারপিট করার সময় আশেপাশে লোকের উপস্থিতি জেনে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মেহেদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযোগের বিষয়ে গজারিয়া থানা এস আই হাবিব জানান ঘটনার সত্যতা পাওয়া গিয়াছে।

এই ঘটনায় আজ দুপুরে স্কুলের ক্লাস বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায় স্কুলের ছাত্র ছাত্রীরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর