নামাজরত অবস্থায় মসজিদে ড্রোন হামলা, নিহত ১০০

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত একশ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু লোক। এ হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

রবিবার সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।

টুইটার বার্তায় ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, ”আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।’
সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হামলার কঠোর জবাব দেওয়া হবে।

হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর