টেকনাফে অবৈধ পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূল থেকে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২২ রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কোন পাচারকারী দালালকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২০জানুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার শামলাপুর ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী।

তিনি জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমাতে কিছু রোহিঙ্গা নাগরিক টেকনাফের শাপলাপুর নোয়াখালী পাড়া এলাকায় জমায়েত হওয়ার সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর তীরে নৌকার জন্য অপেক্ষামান ৩জন পুরুষ, ১৮ জন নারী ও ৩জন শিশুসহ মোট ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা উখিয়া-টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাসরত রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে।

তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে প্রত্যেককে স্ব স্ব শিবিরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর