পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আটক

চাঁদপুরের শাহরাস্তিতে পিতাকে হত্যা ও মা’কে কুপিয়ে জখমকারী অভিযুক্ত আকবর আলীকে আটক করেছে শাহারাস্থি থানা পুলিশ। ২০ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক এলাকা হতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়,গতকাল রোববার সন্ধ্যায় আকবর হোসেন(৪০) তার পিতা চেরাগ আলী(৭৫)কে ধারালো দা দিয়ে কোপানো শুরু করে।এ সময় আকবরের মা ফুলমতি(৬৫) ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও কোপায় আকবর।এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে চেরাগ আলী মারা যায়।তার স্ত্রীকে ফুলমতিকে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।কিন্তু ঘটনাস্থল থেকে আকবর দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়,ঘটনার দিন রাতেই নিহত চেরাগ আলীর ছোট ছেলে সোলেমান শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তাং-১৯/০১/২০২০) দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুর রহমান এবং শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অর্জুন রায় ও সঙ্গীয় ফোর্স উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক কাচারি বাড়ি হতে আকবর আলীকে আটক করতে সক্ষম হয়৷

এ দিকে নিহত চেরাগ আলীর ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে৷শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান,আমরা অভিযান চালিয়ে আসামী আকবরকে আটক করেছি।তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর