টেকনাফে ইয়াবা কারবারীর বাড়ির মালামাল ক্রোক

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদার আলোচিত ইয়াবা কারবারি আবু তাহেরের বাড়ির মালামাল ক্রোক করেছে টেকনাফ থানা পুলিশ।

সোমবার (২০জানুয়ারী) বিকাল ৫ টা নাগাদ কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশক্রমে তার বাড়ির মালামাল ক্রোক করার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার এএসআই কাজী সাইফ উদ্দীন।

তিনি জানান, গেলো ২০১৭ সনের ১৯ সেপ্টেম্বর হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের জলিল আহমদের ছেলে আবু তাহেরের (২৯) বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় জিআর ৯১৬/১৭ মাদক মামলায় দায়ের হয়। উক্ত মামলায় পলাতক থাকায় কক্সবাজার আদালতের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আসামীকে হাজির করার নিমিত্তে বাড়ির মালামাল ক্রোকের আদেশ প্রদান করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর