সেবা নিশ্চিতে গাড়ির ভিতরে নাম্বারসহ স্টিকার লাগাচ্ছে পুলিশ

যশোর জেলা পুলিশ গনপরিবহন গুলোর ভেতরে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রম শুরু করেছে। গণপরিবহনে পুলিশ সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ঠ পরিহনের যাত্রীরা পুলিশ পরিসেবা নম্বর ৯৯৯ এ তথ্য দিয়ে পুলিশের সেবা নিতে পারবে।

যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন সোমবার(২০শে জানুয়ারি)শহরের মনিহার এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন,কোন পরিবহন দূর্ঘটনায় কবলিত হলে আরো বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালাতে গিয়ে আবারো দূর্ঘটনার শিকার হয়।এতে করে বিপদে পড়েন গাড়ির যাত্রীরা।এই কার্যক্রমের মাধ্যমে গাড়ির ভেতরে থাকা রেজিষ্ট্রেশন নাম্বার দেখে ৯৯৯ এ ফোন দিয়ে যাত্রীরা পুলিশের সেবা নিতে পারবে।এছাড়াও কোন সমস্যা হলে যাত্রীরা দ্রুত পুলিশকে তথ্য দিতে পারবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের ট্রাফিক ইন্সপেক্টর সাখাওয়াত হোসেনসহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর