সোহাগ পরিবহনের ধাক্কায় প্রাণ গেল রিকশা চালকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস চাপায় মফিজুল নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শিবগঞ্জ কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা সিলেট মহাসড়কে চলাচলরত একটি রিক্সাকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিক্সা চালক মফিজুল মারা যায়। পরে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর