পঞ্চগড়ে শীতে বাড়ছে ঠান্ডা জনিত রোগ (ভিডিওসহ)

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তীব্র হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবনে বিরুপ প্রভাব পড়ছে। আজ পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহর কারণে হাসপাতালে শীত জনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার শীত জনিত রোগে সকাল ১১টা পর্যন্ত ২৫ জন শিশু ভর্তি হয়েছে।

এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের ১৪টি বেডে সংকুলান না হওয়ায় অতিরিক্ত আরো ৭টি বেডে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে । আক্রান্ত শিশুর সংখ্যা বেশি হওয়ায় শিশুদের ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় শতাধিক শিশু চিকিৎসা নিয়ে বাসা চলে যাচ্ছে ।

চিকিৎসকরা শিশু ও বয়স্কদের ঠান্ডায় সাবধানে চলা, গরম পানি দিয়ে গোসল ও খাওয়া সহ নানান পরামর্শ দিচ্ছেন।

ভিডিও আসছে…

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর