সরকারি চাকরিতে প্রথম শ্রেণির কর্মকর্তা সরাসরি নিয়োগের ক্ষেত্রে এখন থেকে আর কোনো কোটা সুবিধা থাকছে না। দ্বিতীয় শ্রেণি থেকে কোটার সুযোগ রেখে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় তিনি আরো জানান, মন্ট্রিল কনভেনশন অনুসরণ করে আকাশ পথে পরিবহন আইন ২০১৯ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। ফলে এখন থেকে বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সভার অন্যান্য সদস্যরা।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, কিছুদিন আগে কোটা পদ্ধতি বাতিল করা হলো। সেখানে নবম গ্রেড যেহেতু ফার্স্ট ক্লাস, সেজন্য এর ওপর থেকে সরাসরি নিয়োগের জন্য আর কোন কোটা থাকছে না।
বার্তাবাজার/কেএ