ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর বাজারের ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সভাপতি আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) এর পরিচালনায় বক্তব্য দেন-সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদ,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারেজ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান,বানা ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগির হোসেন ও গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।
এসময় ইউনিয়ন,ওয়ার্ড ও পৌরসভার আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে