শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে ৩ দিনের কর্মবিরতি ঘোষনা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর নিগ্রহ, লাঞ্চনা হত্যার হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও তিনদিনের কর্মবিরতি ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বেলা ১২ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সি এস ই বিভাগের শিক্ষক সালেহ আহমেদ বলেন, “বিগত সময়ে শিক্ষক নিগ্রহের সুবিচার না হওয়ায় ক্রমাগত শিক্ষকদের উপর নিগ্রহ অব্যাহত আছে।অর্থনীতি বিভাগের সভাপতি জনাব খসরুল আলমকে হুমকি,গনিত বিভাগের সভাপতি ড.দীপঙ্কর কুমারকে লাঞ্চিত করা, বিজয় দিবস হলের প্রভোস্ট শফিকুল ইসলামকে হুমকি প্রদান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিজিই বিভাগের সভাপতির বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন তথ্য দিয়ে মানহানি, ছাত্র উপদেষ্টা মশিউর রহমান ও তার পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ইত্যাদি নানা কর্মকাণ্ডে শিক্ষকবৃন্দ আজ মানসিকভাবে বিপ্নন হয়ে পড়ছেন।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও গবেষণার কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা।তাই ২২ শে জানুয়ারি পর্যন্ত আমরা তিনদিনের কর্মবিরতিতে যাচ্ছি।”

এদিকে শিক্ষকদের টানা তিন দিনের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে৷

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর