ধামরাইয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত গ্রাম পুলিশদের ব্রিফিং

ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত পুলিশ প্রশাসন ও গ্রামপুলিশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) ধামরাই থানা পুলিশের আয়োজনে ধামরাই থানা চত্বরে এই ব্রিফিং সম্পন্ন হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশের নিরাপত্তার জন্য সদা সর্বদা থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। তারা পুলিশের একটি অংশ, তারা আইনশৃঙ্খলা নিরাপত্তা বিধানের জন্য পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে।

এসময় পুলিশ সুপার গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা যাতে আরো দীর্ঘ করা যায় সেদিকে সুদৃষ্টি রাখার আশ্বাস দেন। ব্রিফিং অনুষ্ঠান শেষে পুলিশ সুপার উপস্থিত গ্রাম পুলিশের মাঝে শীতের সোয়েটার ও শাল (চাদর) বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, ধামরাই থানার ওসি (তদন্ত)
কামাল হোসেন, ধামরাই থানার ওসি (অপারেশন’স) মাসুদুর রহমান মাসুদ, কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আই. সি রাসেল মোল্লা, ধামরাই থানার অন্যান্য অফিসারবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন ও সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর