চুরির অপবাদে ১৬ বছরের কিশোরকে ঝাড়ু ও জুতার মালা পরিয়ে নির্যাতন (ভিডিওসহ)

লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নিরব হোসেন নামে (১৬) এক কিশোরকে মারধর করাসহ ঝাড়ু ও জুতার মালা গলায় পরিয়ে নির্যাতন করা হয়েছে।

বর্তমানে দোকান কর্মচারী ওই কিশোরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভিকটিমের শ্রমের টাকা না দিয়ে তাকে নির্যাতন করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীসহ পরিবার।

এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর নানী বাদী হয়ে সদর থানায় অভিযোগ করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ঝাড়ু ও জুতার মালা গলায় পরিয়ে কিশোরকে এলাকায় ঘুরানোর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নিরব হোসেন একই এলাকার মৃত কিরন হোসেনের ছেলে।

গেলো শনিবার বিকেলে নিজ কর্মরত দোকান থেকে টাকা চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় ১৬ বছর বয়সী কিশোর নিরবকে। শুধু তাই নয় তার গলায় ঝাড়ু ও জুতার মালা পরিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ছবি ও ভিডিও তুলে ছেড়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা এখন ভাইরাল।

এখানেই শেষ নয়, নির্যাতনের পর তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের জালালিয়া মাদরাসা সংলগ্ন এলাকায়।

শুধু তাই নয় পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে এনে দোকান (চামড়ার দোকান) মালিক বিচারের আয়োজন করেন। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ মাতব্বররা ওই কিশোরকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন ৩০ হাজার টাকা। কিন্তু এতিম ওই কিশোরের দায়িত্ব নিতে রাজি হননি নানা ও নানী। এতেই আবারও মারধর করা হয় তাকে।

গতকাল রোববার রাত নয়টায় স্থানীয়দের সহযোগিতায় তাকে ভুক্তভোগী কিশোরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয় । সোমবার সকালে ভুক্তভোগীর নানী আলেয়া বেগম থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী কিশোর নিরব জানায়, ছয় মাস ধরে স্থানীয় রাশেদের চামড়ার দোকানে কাজ করতো সে। এরই মধ্যে তার মাকেও হারায় সে। দোকানে মাসিক শ্রমের টাকা পায় না বলে অভিযোগ তার। তাই বাধ্য হয়ে মালিকের অগোচরে নিজের পাওনা টাকাই নেন বলে দাবি করে ওই কিশোর।

দোকান মালিক মো. রাশেদ বলছেন, চুরি করে তার মূলধন আত্মসাৎ করায় এলাকাবাসী তাকে শাস্তি হিসেবে ঝাড়ু ও জুতার মালা পরিয়ে দেন।

পরে সালিশি বৈঠকে স্থানীয় কাউন্সিলর ও মাতব্বররা তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তবে কাউন্সিলর শিপন ও সালিশদার ইসমাইল ঝাড়ু ও জুতার মালা পরিয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে অবহিত নন বলে দায় এড়াতে চান।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, নির্যাতনের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সচেতন মহল।

চুরির অপবাদে ১৬ বছরের কিশোরকে ঝাড়ু ও জুতার মালা পরিয়ে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন

চুরির অপবাদে ১৬ বছরের কিশোরকে ঝাড়ু ও জুতার মালা পরিয়ে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন

Gepostet von Barta Bazar am Montag, 20. Januar 2020

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর