সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদবী পরিবর্তনে কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।

সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্যে রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারন সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন, নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ, জগদীশ, রতন, সুফিয়া, আফরোজা প্রমুখ।

বক্তারা এ সময় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর