সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ কেজি গাঁজা ও ১ মাদক ব্যবসায়ীসহ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের অভিযানে মাদক মামলার ৬ জনসহ ২৪ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ উদ্ধার করেছে ২০ পিচ ইয়াবা, ২৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৩ জন, শ্যামনগর থানা থেকে ৫ জন, আশাশুনি থানা থেকে ১ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ২৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এদিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নেতৃত্বে এএসআই মোঃ সাগর আলী, সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৫ কেজি গাঁজাসহ উপজেলার কেড়াগাছি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে কামরুল ওরফে খোরা কামরুল (৩১) কে সোমবার ভোরে কেড়াগাছি গ্রামস্থ আঃ সামাদের বসত বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৬ টি মামলা রুজূ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে