রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসাইনের সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮ নং করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম তসলিম হোসেন,প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ গোলাম সাখযারী ও জামাল উদ্দিন বাকের,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল ইসলাম, কাজী গোলাম ছাদেক, বিদ্যালয়ের দাতা সদস্য ইসমাইল হোসেন, অভিভাবক সদস্য আ. ওয়াহেদ বাবুল,আবুল বাশার, শহীদ উদ্দিন, আব্দুল মোতালেব, সেলিনা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি মেম্বার শাহাবুদ্দিন, জাহাঙ্গীর হোসেন, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর