বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ ১ম বারের মতো ডিন’স অ্যাওয়ার্ড দিয়েছে ১৫ জন কৃতি শিক্ষার্থীকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে আয়োজিত ১ম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ওই পুরস্কার দেয়া হয়।
নবীণদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান বিন হাবিবের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিচার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস। অনুষ্ঠানের স ালনা করেন একোয়াকালচার বিভাগের সহযোগি অধ্যাপক ড. তানভীর রহমান।
ওরিয়েন্টশেন অনুষ্ঠানের শুরুতে নবীন ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের সামনে প্রেজেন্টেশন দেয়া হয়। এসময় অনুষদের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ নবীণদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এরপর সদ্য স্নাতক সম্পন্ন (২০১৬, ১৭ ও ১৮ ব্যাচ) তিন ব্যাচের প্রতি ব্যাচ থেকে মেধাতালিকায় ১ম পাঁচজনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাথে অনুষদে বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও অধ্যাপক ড. সালেহা খানসহ দুইজন শিক্ষার্থী এবং সেমিস্টার পদ্ধতিতে সবোর্চ্চ সিজিপিএ অর্জন করায় প্রভাষক কামরুন নাহার আজাদকে পুরস্কৃত করা হয়।
এসময় বক্তারা বলেন, কৃষিবিদরা নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সুস্থ ও মেধাবি জাতি গঠনে ভূমিকা রাখছে। দেশের জন্য অবদান রাখার গর্বিত অংশীদার কৃষিবিদরা। এযাবত বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে পাঁচ হাজার ৮শত ২৬ জন গ্রাজুয়েট বের হয়েছে। যারা দেশ ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করে সুনাম অর্জন করেছে অনেকে উদ্যোক্তা হয়েছে।
বার্তাবাজার/এমকে