কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মস্তোফা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন,জেলা পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবায়ক কাজী সুমন, ওষধ অধিদপ্তরের তত্ত্বাবায়ক মোছা: ফোয়ারা ইয়াছমিন, পাকুন্দিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, পাকুন্দিয়া বাজার বনিক সমিতির সভাপতি অমর ফারুক মজলিশ সহ বাজারের ওষধ ব্যাবসায়ী, হোটেল ব্যাবসায়ী, ডিস ব্যাবসায়ী করাত কল ব্যাবসায়ী, কাপড় সহ সকল ধরণের ব্যাবসায়ী শিক্ষক সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
বার্তাবাজার/এমকে