কক্সবাজারের মহেশখালী গোরকঘাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ৩সহোদরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোরকঘাটা সিকদার পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত শামু (২২) একই এলাকার মৃত সমদ ভূঁইয়ার ছেলে। স্থানীয়দের দাবী পৈত্রিক সম্পত্তির বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে সাগর, মামুন, জিয়াউদ্দীন খোকা নামের অপর ৩ সহোদরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আহত অবস্থায় শামুকে মহেষখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে