বাংলাদেশে হিরো মোটরসাইকেল এর পরিবেশক নিলয় গ্রুপের পক্ষ থেকে হিরো মোটরসাইকেল এর সকল মডেলের গাড়ির জন্য মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ সোমবার সোমবার সকাল ১১ টায় চিনিকল বিদ্যালয়ের মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন নিলয় মটরস লিঃ এর চীফ মার্কেটিং অফিসার আবু আসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো আব্দুল হানান শেখ, নিলয় হিরো এর চ্যানেল পার্টনার কমলেশ ট্রেডার্সের সত্ত্বাধিকারী কমলেশ চন্দ্র ঘোষ, সহ কোম্পানির উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
মেগা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে আছেন আহমেদ সানজীদ আলমগীর (রিজিওনাল ম্যানেজার) ও মো মনিরুজ্জামান হেড অব সার্ভিস নিলয় মটরস্ লি।
উল্লেখ্য যে ২০-২২ জানুয়ারী মেগা ক্যাম্পটি চলবে।এতে সকল মডেলের গাড়ির গ্রাহকদের ফ্রি সার্ভিস দেয়া হবে ও পার্টসের উপর ১০% ছাড় রয়েছে।
বার্তাবাজার/এমকে