পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উনীতকরণের দাবিতে পঞ্চগড়ে কর্মবিরতি

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পঞ্চগড়ে কর্মবিরতি ও সমাবেশ করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি।

আজ সােমবার সকাল ৯ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও সমাবেশের আয়ােজন করে বাংলাদেশ কালক্টরেট সহকারী সমিতি পঞ্চগড় জেলা শাখা। সকাল নয়টায় অফিসে হাজিরা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নয়টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা কর্ম বিরতি ও সমাবেশ করে তারা।

বিভাগীয় কমিশনারের কাযার্লয়,জেলা প্রশাসকের কাযার্লয়, উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয় ও সহকারী কমিশনারের (ভূমি) কাযার্লয়ে কর্মরত তৃতীয় শ্রেণির (অফিস সুপার/ সিএ কাম ইউডিএ/ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর/ সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর/ প্রধান সহকারী/ উচ্চমান সহকারী/ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ নাজির কাম- ক্যাশিয়ার/ ক্রেডিট চেকিং কাম- সায়রাত সহকারী/ মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী সহ অন্যান্য পদধারী কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উনীতকরণের দাবিতে কর্মবিরতি ও সমাবেশ পালন করে বাংলাদশ কালক্টরেট সহকারী সমিতি।

এ সময় সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মােঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মােঃ হুমায়ূন কবির বক্তব্য রাখেন। বক্তারা বলেন,এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এ দাবি বাস্তবায়নে সমিতি যে কর্মসূচি ঘােষণা করেছে তা দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

মঙ্গলবার একই দাবিতে একই সময় দুই ঘন্টা কর্মবিরতি পালন, ২২ ও ২৩ জানুয়ারি তিনঘন্টা, ২৭ ও ২৮ জানুয়ারি চার ঘন্টা এবং ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘােষণা দেওয়া হয়েছে।

এর আগে একই দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রদান করা হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপিটি গ্রহণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর