নীলফামারীতে আসছে মিজানুর রহমান আজহারী

আগামী মঙ্গলবার (২১শে জানুয়ারী) বিশ্ব নন্দিত মোফাসসির ড: মিজানুর রহমান আল আজহারী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা স্কুল ও কলেজের দক্ষিন দিকে বসুনিয়া পাড়ায় এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি তার গুরুত্বপূর্ন তাফসির পেশ করবেন।

তাফসিরুল কোরআন মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে ও চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাহফিল কমিটির আহবায়ক মোঃ মোশাররফ হোসেন বসুনিয়া মানিকের পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ববাধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত থাকবেন প্রাইম জামে মসজিদ ঢাকার খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, মুফতি আজহারুল ইসলাম ও মাওলানা হাফিজুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর সার্কেল রুহুল আমিন জানান নীলফামারীতে এই রকম একটা বড় মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর