৩ দিনের ব্যাবধানে অস্থির হয়ে উঠেছে চালের দর

আবারও অস্থির হয়ে উঠেছে চালের দর। মাত্র ৩ দিনের ব্যাবধানে পাইকারিতে বস্তা প্রতি বেড়েছে দুইশ’ থেকে আড়াইশ’ টাকা পর্যন্ত।

মানভেদে প্রতি কেজি মিনিকেট ও জিরাশাইলের দর উঠেছে ৪৫ থেকে ৫০ টাকা। নাজিরশাইল ৫৫ টাকা থেকে হয়েছে ৬০ টাকা। এছাড়া মাঝারি ও মোটা চালের দর ২ থেকে আড়াই টাকা পর্যন্ত বেড়েছে প্রতিকেজিতে। পাইকারিতে দর বাড়ায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে।

এ জন্য মিলার ও পাইকারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। বলছেন, ধানের মজুত করে মিলাররা চালের দর বাড়াচ্ছে। আর অজুহাত দেয়া হচ্ছে ধানের দর বৃদ্ধির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর