বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
সোমবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্ত্বরে আবদুল মান্নানের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এই সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানসহ শিক্ষক, কমকর্তা ও শিক্ষার্থীরা।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মুখ চত্বরে জাতীয় পতাকা, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মান্নানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বার্তাবাজার/এমকে