পুলিশের ওপর বোমা হামলা : নব্য জেএমবির দুই সদস্য আটক

রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

ডিএমপি জানায়, এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে ২০১৯ সালে ঢাকার ওই এলাকাগুলোয় হাতবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর মধ্যে খামারবাড়ির বোমাটি অবিস্ফোরিত ছিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর