১ কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে: বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে অবৈধভাবে বাস করা ১ কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ।

রোববার (১৯ জানুয়ারি) চব্বিশ পরগনার এক সমাবেশে দেয়া ভাষণে বিজেপি এ নেতা একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ায় এ খবর জানিয়েছে।

ভাষণে দিলিপ ঘোষ বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদকারীদের বাঙালি বিরোধী ও ভারতের ধারণার বিরোধী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দুই রুপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। আমরা তাদের ফেরত পাঠাবো।

দিলিপ ঘোষ আরো বলেন, এই অবৈধ বাংলাদেশি মুসলিমরা রাজ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত। যারা সিএএ’র বিরোধিতা করছে তারা ভারত ও বাঙালি বিরোধী। তারা ভারতের ধারণার বিরোধি। তাই তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছে।

গত ডিসেম্বরে ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। ক্ষমতাসীন বিজেপি সরকার প্রণীত এই আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইনটির বিরোধিতায় অন্যতম জোরালো স্বরে পরিণত হয়েছেন। তবে বিজেপি আইনটির সমর্থনে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর