শরিয়ত বয়াতীর মুক্তির দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ

শরিয়ত বয়াতীর মুক্তির দাবিতে কুড়িগ্রামে ভ্রাম্যমান প্রতিবাদ সমাবেশ ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম শহিদ মিনার চত্বর থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংস্কৃতিকর্মীরা ট্রাকে করে এ ভ্রাম্যমান প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী গানের আসর শুরু করে ।

এ সময় জেলা শহরের ৮টি পয়েন্টে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্যামল ভৌমিক,সাংস্কৃতিক সংগঠক জ্যোতি আহমেদ,নেজামুল হক বিলু,সুব্রতা রায় প্রমুখ । বক্তারা অবিলম্বে শরিয়ত বয়াতীর মুক্তি দাবি করেন ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর