আমেরিকায় বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন কুমিল্লার মুরাদনগরের মনিরুল আলম দিপু।
মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আবদুল আলীম ফিরোজের ছেলে।
মনিরুল আলম দিপু দীর্ঘ ২০বছর যাবত আমেরিকায় কর্মরত রয়েছে। তিনি কৈশোর কাল থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহন ছিলো তার। আমেরিকাতেও আওয়ামীলীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে ফিরে এলাকার জনসাধারনের সেবায় মনোনিবেশ করার প্রবল ইচ্ছে রয়েছে তার। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে সহায়তা করতে জনসেবার ব্রত নিয়ে দেশে ফিরতে চান তিনি।
জানা যায়, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ বাংলাদেশ সফরে যাওয়ায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম দিপুকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার কুমিল্লা সোসাইটি অব ইউএসএ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আর ভূঁইয়া আখলাছ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক দিপু কে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস