নারায়নগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার এজারভুক্ত পলাতক আসামী তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর সকালে খাগড়াছড়ি জেলার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তানভীর উপজেলার তারাবো পৌরসভার রূপসীর এলাকার মৃত কবির হোসেনের ছেলে। এসময় ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে আরো এক যুবককে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৯ জানুয়ারী আফজাল, তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি (বহিস্কৃত) আবু সুফিয়ান সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জন নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে রূপসী এলাকার একটি বাড়িতে তারা দুই দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষক তৌসিফ, আফজাল ও তারাবো পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি (বহিস্কিৃত) আবু সুফিয়ান সোহানকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামী তানভীর বেশকিছুদিন ধরেই পলাতক ছিল। সোমবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে আরো এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ (মঙ্গলবার) নারায়ণগঞ্জে আদালতে পাঠানো হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর