মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাছট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মিজানের পরিচালনায় ও সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (পিন্টু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – বিপিএম (সাহসিকতা) ও অধিনায়ক-র্যাব-৪ মোঃ মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ- পুলিশ কমিশনার, ওয়ারী ডিভিশন-ডিএমপি ইফতেখারুল ইসলাম ইফতি(পিপিএম), প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান মিঞা।
আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, সিনিয়র অফিসার ঢাকা সিটি কর্পোরেশন উত্তর- মনোয়ার হোসেন বাবলু, অফিসার গনপূর্ত মন্ত্রানালয়- আবুল বাশার, সিনিয়র সাংবাদিক- বাবু অরুপ রায়, সাংবাদিক তোফাসানি, আশরাফুল নবী, হাসান ফয়েজী, বিশিষ্ট সমাজ সেবক- নূরে আলম নান্নু, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক- বেল্লাল হোসেন, মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক- রাজ্জাক হোসেন (রাজ), হিডাক সাধারণ সম্পাদক- আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মাদক বিরোধী গণসচেতনতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস