তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

চাঁদপুরের শাহরাস্থি উপজেলায় ছেলের হাতে বাবা খুন হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।

শাহারাস্থি থানা পুলিশ জানায়,শাহরাস্তি উপজেলার শ্বেতি নারায়নপুর গ্রামের বড় বাড়িতে তুচ্ছ ঘটনায় পিতা-পুত্রের দ্বন্দ শুরু হয়।এক পর্যায়ে পুত্র আকবর হোসেন(৪০) তার পিতা চেরাগ আলী(৭৫)কে ধারালো দা দিয়ে কোপানো শুরু করে।এ সময় আকবরের মা ফুলমতি(৬৫) ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও কুঁপিয়ে আহত করে আকবর। আহত ফুলমতি বর্তমানে শাহরস্তি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ আরো জানায়,অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে চেরাগ আলী মারা যায়।কিন্তু তার স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান,আকবর চেরাগ আলীর বড় ছেলে।সে বিভিন্ন সময়েই তার বাবা মাকে তুচ্ছ ঘটনাতেও মারধর করতো।এটি যেন তাদের পরিবারের নিত্য দিনের ঘটনা।স্থানীয়রা আরো জানান,আকবর যখন ধারালো দা দিয়ে তার বাবাকে কোপাচ্ছে।তখন তার মা ফুলমতি এগিয়ে আসলে আকবর তাকেও কোপায়।

এ সময় আকবরের বাবা মা আহত অবস্থায় ডাক-চিৎকার দিলে তাদের উদ্ধার করতে আমরা স্থানীয়রা এগিয়ে আসি।তখন আকবর আমাদের দিকে দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান,আমরা এ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছি।এসেই নিহত চেরাগ আলীর লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।এ ঘটনায় জড়িত আকবরকে দ্রুত ধরতে সব রকমের ব্যবস্থা নিয়েছি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর