খুলনাগামী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ খুলনা-রাজশাহী-ঢাকা রুটে

ঝিনাইদহের কোটচাঁদপুরে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার রাত সোয়া আটটার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া আটটার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। তবে কোন হতাহতে ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর